ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিনের বাবা মো. জাবেদ আলী ইন্তেকাল (ইন্নালিল্লাহি…..রাজিউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। বুধবার (১৬ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের সময় ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন কাছিয়াড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন বাদ আছর বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আব্দুল মতিনের বাবা মো. জাবেদ আলীর মৃত্যুতে কেন্দ্রিয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু শোক প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় যুবদল, জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
মরহুম জাবেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহাম্মেদ মানিক, কেন্দ্রিয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশীদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সম্বয়ক আলহাজ এম এ হান্নান, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুস, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সদস্য লায়ন আল আমিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাছান মঞ্জু, সদস্য সচিব সালাহ উদ্দিন মিঠুসহ আরো অনেকেই।
এদিকে যুবদলের সদস্য সচিব আ. মতিনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন।
১৭ জুন, ২০২১।
