কেন্দ্র কমিটি গঠন ও কর্মী সভায়

ফরিদগঞ্জ পৌর নাগরিকদের আধুনিক সেবা নিশ্চিত করতে নৌকার জয়ের বিকল্প নেই
………….. আবুল খায়ের পাটওয়ারী

নবী নোমান
রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ৮নং ওয়ার্ডের ফরিদগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় মাঠে কেন্দ্র কমিটি গঠন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমি পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারির নির্বাচন আরেকটি স্বাধীনতা যুদ্ধের মতো। একজন মুক্তিযোদ্ধাকে আপনারা ভোট দিবেন, না স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিতদের ভোট দিবেন- তার পরীক্ষা। সেই পরীক্ষায় ফেল করার সুযোগ নেই। বরং বিশাল ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে তাদের মাটিতে মিশিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জীবনের শেষ সময়ে এসে নৌকা দিয়ে মূল্যায়িত করেছেন। এখন এই নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে সেই সম্মান ফিরিয়ে দেয়ার দায়িত্ব আপনাদের। আশা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ও ফরিদগঞ্জ পৌরসভা আধুনিক পৌর নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে করতে নৌকার বিজয়ের বিকল্প নেই।
তিনি আরো বলেন, ধানের শীষের প্রার্থী বিএনপি-জামায়াত জোট টাকা দিয়ে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিয়েছে। যাতে নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্রে গন্ডগোল পাকিয়ে নিজেরা ফায়দা লুটতে পারে। এসব বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। কোন মতেই কোন অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, আব্দুর রহমান বাবলু, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সাংষ্কৃতিক সম্পাদক মশিউর রহমান, সদস্য কামাল মিয়াজী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
এর আগে বিকালে ৭নং ওয়ার্ডের কাছিয়াড়া মহিলা মাদ্রাসা মাঠে কেন্দ্র কমিটি গঠনকল্পে আরো একটি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার টিপু পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের পরিচালনায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
০১ ফেব্রুয়ারি, ২০২১।