ক্রাউন সিমেন্ট নির্মাণ শিল্পী কর্মশালা হাইমচরে ইফতার ও দোয়া মাহফিল


হাইমচর ব্যুরো
হাইমচরে ক্রাউন সিমেন্ট নির্মাণ শিল্পী কর্মশালা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার হাইমচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ক্রাউন সিমেন্ট আয়োজিত এ কর্মশালায় ক্রাউন সিমেন্ট এরিয়া ইনচার্জ প্রনব সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রাউন সিমেন্ট চাঁদপুরের এক্সক্লুসিভ ডিলার আলহাজ মোশারফ হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, ঘর-বাড়িসহ যে কোন অবকাঠামো নির্মাণে সিমেন্টের কোন বিকল্প নেই। একটি ঘর উত্তোলনে যেমন রড, ইট, বালু প্রয়েজন হয় তেমনি ভালোমানের সিমেন্টও প্রয়োজন হয়। ভালো মানের ঘর তৈরি করতে ভালো মানের সিমেন্ট গুরুত্বপূর্ণ উপাদান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক, অধ্যাপক হারুনুর রশিদ, মডেল সপ্রাবির প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুুরুল ইসলাম পাটওয়ারী। ক্রাউন সিমেন্ট সংক্রান্ত আলোচনা করেন ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ।
কর্মশালা, মিলাদ ও দোয়া শেষে নির্মাণ শিল্পী ও ব্যবসায়ীদের নিয়ে ইফতার করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মার্কেটিং অফিসার মো. সোলাইমান মিয়া, নেছার আহমেদ, ইঞ্জিনিয়ার হাসান, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো. ফয়সাল আখন, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন জুলফু, নাঈম সরকার, বাবুল মিয়াসহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও নির্মাণ শিল্পীবৃন্দ।