চান্দ্রা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ চান্দ্রা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুরে এজেন্ট শাখার উদ্বোধন করেন ব্যাংকের এভিপি ও কুমিল্লা জোনের প্রধান মো. মোশাফের হোসাইন।
ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের কুমিল্লা জোনের এভিপি মোহাম্মদ ঈসা, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মুকবুল আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপত নুরুন্নবী নোমান, চান্দ্রা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আহসান হাবিব নেভী বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এজেন্ট খন্দকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোক্তার আহম্মদ খন্দকার। পরে ইসলামপুর শাহ্ ইয়াছিন ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ইয়াহ্ইয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।