খুলনা বিভাগীয় কমিশনারের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক, বর্তমানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। চাঁদপুর প্রেসক্লাব সদস্যদের সুন্দরবন ভ্রমণ উপলক্ষে গত ১৮ জানুয়ারি তারা খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।
চাঁদপুর প্রেসক্লাব প্রতিনিধি দলে ছিলেন- সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা, সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম-সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম ও মাহবুবুর রহমান সুমন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন চাঁদপুরে তাঁর কার্যকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতার কথা স্মরণ করে বলেন, চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি ও উন্নয়নের কথা মানুষ জানতে পেরেছে। তিনি সাংবাদিকদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
২১ জানুয়ারি, ২০২১।