মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে গজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেছেন মেজর জেনারেল (অব) ফশিউর রহমান, গজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের জমি দাতা বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. শাকেল এবং গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হানিফ দর্জি।
গত শুক্রবার দুপুরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, শওকত হোসেন ভূঁইয়া, ইশতিয়াক আহমেদ, মুস্তাজির বিল্লাহ, শাহানা পারভীন, ফোজিয়া ফারহানা, রফিকুল ইসলাম পারভেজ কামরুজ্জামান, আলাউদ্দিন আহমেদ, গজরা ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন আহমেদ সোহেল, ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ প্রধান, সুরুজ মুন্সি, জাহিদ হোসেন মেম্বার, গজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু প্রমুখ।
০৫ এপ্রিল, ২০২১।
