গুণরাজদী থেকে ইয়াবাসহ শরিফ খলিফা আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শহরের দক্ষিণ গুণরাজদী এলাকা থেকে ২শ’ ৫ পিস ইয়াবাসহ শরিফ খলিফা (২২) নামের এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ সুমন শহরের দক্ষিণ গুণরাজদী থেকে ২শ’ ৫ পিস ইয়াবাসহ আসামি শরিফ খলিফাকে আটক করে। আটক শরিফ খলিফা মধ্য গুণরাজদীর রুহুল আমিন খলিফার ছেলে।
এসআই মো. রাশেদুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় শরিফ খলিফাকে দক্ষিণ গুণরাজদী পাওয়ার হাউজ কাদিরের টং দোকানের সামনে হইতে ২শ’ ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে পুলিশ এসল্ট মামলার জিআর-১২৬/২০ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, বুধবার শরিফ খলিফাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
২৪ ডিসেম্বর, ২০২০।