নাজিরপাড়া থেকে মাদক ব্যবসায়ী বাবুল গাজী আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মো. বাবুল গাজী (৪২) কে গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো. আবদুল মান্নান গাজীর ছেলে।
জেলা মাদকদ্রব্য অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা হতে সাড়ে ১২টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের তত্ত্বাবধায়নে একটি টিম চাঁদপুর শহরের নাজিরপাড়া থেকে আসামি মো. বাবুল গাজীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
২৪ ডিসেম্বর, ২০২০।