ফরিদগঞ্জ ব্যুরো :
ফারমার্স ব্যাংকের ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া শাখার উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৬ অক্টোবর সন্ধ্যায় ব্যাংকের কার্যালয়ে ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এসএন খশরু বলেন, বর্তমানে গ্রাহকের অঙ্গীকার রক্ষা করাই আমাদের বড় চ্যালেঞ্জ। ফারমার্স ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি সময় সাপেক্ষে ব্যাংক ও গ্রাহকের জন্য সু-শাসনের উদাহরণ। তা নাহলে হয়তোবা আরো বড় ধরনের সমস্যায় পড়তে হতো। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পরিচালনা পর্ষদের সুনাম ক্ষুণœ করার জন্য এই পাঁয়তারা করেছে। তবে ষড়যন্ত্রকারীরা বর্তমানে জেলহাজতে রয়েছে। আশা করি এর সুষ্ঠু বিচার গ্রাহকরা পাবে। কিছু সময়ের জন্য গ্রাহকদের অসুবিধার কারণে আমারা ব্যাংকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। বর্তমানে এই ব্যাংকের ৬৪ ভাগ’ই সরকার নিয়ন্ত্রণ করছে। সরকারি ৪টি ব্যাংকের সার্বিক সহযোগিতায় আমাদের ৫৪টি শাখায় আমানত সংগ্রহ ৩৬০ কোটি টাকা, ঋণ আদায় ৬০০ কোটি টাকা, আমানত ফেরত ১০০ কোটি টাকাসহ সব সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি। প্রতিটি শাখায় কিছু কিছু সমস্যা দেখা দিলেও এই গৃদকালিন্দিয়া শাখায় কোন অভিযোগ নেই। এটি আমার জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। এই শাখায় গ্রাহকদের কোন সমস্যা দেখা দিলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।
অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপক মো. মোতালেবের সভাপতিত্বে শাখা ব্যবস্থাপক আতাউর রহমান পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক, প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইসকান্দর আলী, গ্রাহক এ,কে আজাদ, রোকন পাটওয়ারী, জি,এস তছলিম, আবুল খায়ের পাটওয়ারী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ম্যানেজার (অপারেশন) মো. আবু নাইম, কর্মকর্তা মাহবুবুল আলম, তোহিদুল ইসলাম, সিরাজুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
