গৃহহীন অন্ধ নাজমাকে নতুন ঘর তৈরী করে দিলেন দুলাল পাটওয়ারী

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে অসহায় অন্ধ ভিক্ষুক নাজমাকে নতুন ঘর তৈরী করে দিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলার মাটিতে কোন গৃহহীন, ভূমিহীন থাকবে না- তারই আলোকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অন্ধ নাজমাকে নতুন ঘর তৈরী করে দিলেন তিনি।
জানা যায়, গত ১৮ মে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আ. রহমান মাঝি (কুলু মাঝির) মেয়ে অন্ধ ভিক্ষুক নাজমা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের বাসায় যান। তখন আমি বলেন, সন্তানদের নিয়ে একটি ঘরের জন্য খুব কষ্টে আছি। আমি অন্ধ বলে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে। নাজমার কথা শুনে আবু নঈম পাটওয়ারী দুলাল নাজমাকে বলেন, তুমি বাড়ি চলে যাও- চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে তোমাকে নতুন ঘর করে দেবো। আগামিকালই তোমার নতুন ঘর করার জন্য সব মালামাল পৌঁছে যাবে। আবু নঈম পাটওয়ারী দুলালের কথা শুনে অন্ধ নাজমা খুশিতে আত্মহারা।
আবু নঈম পাটওয়ারী দুলালের যেমন কথা তেমন কাজ। ঠিক পরদিনই অন্ধ নাজমার বাড়ি পৌঁছে যায় তার স্বপ্নের নতুন ঘরের মালামাল। এখন চলছে ঘরের কাজ। খুশিতে ভিডিওকলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে কথা বলেন অন্ধ নাজমা।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির অগ্রদূত, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ- বাংলার মাটিতে কোন ভূমিহীন, গৃহহীন থাকবে না। নেত্রীর নির্দেশক্রমে প্রতিটি অসহায় মানুষের পাশে সার্বক্ষণিক আমরা চাঁদপুর জেলা আওয়ামী লীগ আছি এবং থাকবো। তারই আলোকে এক অসহায় অন্ধ নাজমাকে একটি নতুন ঘর করে দেওয়া হয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে।
সেই নতুন ঘরটি সরেজমিনে গিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে একসাথে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো। ঘর করার কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে একের পর এক আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো।

২৫ মে, ২০২১।