চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার আব্দুর রব

স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম রেঞ্জে কমিউনিটি পুলিশিং কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করায় বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা ও সনদপত্র পেয়েছেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক কমিউনিটি পুলিশিং (সিপিআই) মো. আবদুর রব।
গত রোববার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে তিনি এই সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেন।
সভায় রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
পুলিশ পরিদর্শক মো. আবদুর রব পুরস্কার অর্জনের বিষয়ে বলেন, চাঁদপুরের মানুষ আমাকে কমিউনিটি পুলিশিং কাজে সহযোগিতা করায় রেঞ্জে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে। আগামিতেও আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।