চরফ্যাশনের নীলকমলে ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন


ভোরের চোখ,চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের নীলকমল ইউনিয়ন পরিষদে রবিবার রস্ক ফেইজ-২ প্রকল্পের প্রি-ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. এম মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মটস’র পরিচালক আখিলা ডি রোজারিও, রস্ক প্রকল্পের সহকারি পরিচালক মো. নুরুজ্জামান মল্লিক, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন।

অনুষ্ঠান সঞ্চালন করেন আইসিডিপি আর ইনচার্জ মেইন প্রমিথা।

উল্লেখ্য, রস্ক ফেইজ-২ প্রকল্পের আওতায় চরফ্যাশন উপজেলায় মটস্ কারিতাস সংস্থার পরিচলনায় ৩টি ট্রেডে ১০২ শিক্ষার্থীর ১ম ব্যাচের প্রি- ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ শুরু করা হয়।