ভোরের চোখ,ভোলা প্রতিনিধি: ভোলায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, চরফ্যাসন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম।
এ সময় ভোলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সিনিয়র কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। এছাড়া আগামী মাসে ভোলায় কমিউনিটি পুলিশিংয়ের একটি বিশাল সমাবেশের প্রস্তুতি সর্ম্পকে আলোচনা করা করা হয়।
