
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ১৩ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারীর নৌকা প্রতিককে বিজয় করার লক্ষ্যে শত শত কর্মীদের অংশগ্রহণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বিকেল ৪টায় চরভৈরবী ইউনিয়নের শহর আলীর মোড়ে অনুষ্ঠিত কর্মী সভায় ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা ইলিয়াছ লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার।
এসময় তিনি বলেন, নৌকা মার্কা উন্নয়নের মার্কা। নৌকা মার্কা শান্তির মার্কা। এ নৌকা জননেত্রী শেখ হাসিনার নৌকা। নৌকার সাথে যে বা যারা বেঈমানী করে তার কখনো প্রকৃত আওয়ামী লীগ হতে পারে না। উন্নয়নের স্বার্থে আপনারা আবারো নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয় অর্জন করতে হবে। সব ভেদাবেদ ভুলে গিয়ে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কৌশিক আহমেদ সোহেল, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, ইউপি সদস্য ফারভেজ হাওলাদার, আলমাস বকাউল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ফকির, আবু সায়েদ বেপারী, মামুন বেপারী, ছাত্রলীগ নেতা ইমাম হোসেন মাদবর, মহাসিন মোল্লা, দেলোয়ার বকাউল, আলামিন ছৈয়াল।
কর্মীসভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
