চাঁদপুর পৌর ছাত্রলীগ সভাপতির মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানার মায়ের সুস্থতা কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জিএম খালেদুল ইসলাম রুবেলের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের খতিব আলহাজ মো. তোয়াহা।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মো. মারুফ, পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ডা. তানজিল হোসেন, প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, নেতা মো. ফজলু, রাফি মাল, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রাকিব, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আরিফ, সাধারণ সম্পাদক শাহীন গাজী, নেতা মো. এমরান, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক মো. রাকিব, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের মো. জাওয়াদ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল খানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।