স্টাফ রিপোর্টার
চাঁদপুরের প্রথম শহীদ কালাম, খালেক, সুশীল ও সংকর দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে স্মৃতি সংরক্ষণ পরিষদ। শনিবার (৩ এপ্রিল) সকাল সকাল সাড়ে ৭টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে র্যালি নিয়ে শহীদ কালাম, খালেক, সুশীল ও সংকর মুক্তিসৌধে
শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে এ সময় উপস্থিত ছিলেন শহীদ কালাম, খালেক, সুশীল সংকর স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা অজিত সাহা, বাসুদেব মজুদার, মহিলা পরিষদের সভাপতি লিলা মজুমদার, জেলা উদীচী সহ-সভাপতি কৃষ্ণা সাহা, জেলা সিপিবি সাধারণ সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, জেলা উদীচী সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরসহ নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে এছাড়াও নানা কর্মসূচি গ্রহণ করেছে শহীদ কালাম, খালেক, সুশীল ও সংকর স্মৃতি সংরক্ষণ পরিষদ।
০৪ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরের প্রথম শহীদ কালাম, খালেক, সুশীল ও সংকর দিবসে শ্রদ্ধাঞ্জলি
