স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে প্রায় ২ শতাধিক কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি নিজে প্রথমে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নিজ হাতে শীতার্তদের শরীরে কম্বল পরিয়ে দেন। পরে তিনি শহরের কালিবাড়ি মোড় কোট স্টেশনে রাত্রি যাপনকারী ছিন্নমূল, মানসিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন।
০৭ ডিসেম্বর, ২০২১।
