হাজীগঞ্জে ২৫ চেয়ারম্যানসহ ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়নে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ২৫ জন চেয়ারম্যান, ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ২৮ জন সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই ৫৬ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রতাহার করে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান।
আজ মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর আগে গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৪৩৬ জনসহ মোট ৫৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ঋণ খেলাপীর দ্বায়ে ২জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
এ দিন (৬ ডিসেম্বর) স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজারাগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে জাকির পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. ইউসুফ আলীসহ মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। অপর প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, মো. মফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল মালেক প্রধানীয়া, মো. দেলোয়ার হোসেন ও মো. জুলফিকার আলী পাটওয়ারী (বাবুল)।
এছাড়া এ দিন ২ জন সংরক্ষিত নারী সদস্য ও ২ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে এই ইউনিয়ন থেকে ১১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুল হাদী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাও. আবুল হাশেম, স্বতন্ত্র প্রার্থী মো. রফিক পাটওয়ারী ও মো. সিদ্দিকুর রহমান মাঠে রয়েছেন।
বাকিলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অহিদুজ্জামান পাটওয়ারী, ১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে এই ইউনিয়ন ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ হাবিবুর রহমান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. জুলহাস মিয়া, জহির উদ্দিন মো. রাসেল, মো. শাহআলম মৃধা ও মো. মিজানুর রহমান মাঠে রয়েছেন।
কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আবু সায়েম মিয়াজীসহ ২ জন চেয়ারম্যান প্রার্থী এবং ১ সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে এই ইউনিয়ন ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মানিক হোসেন প্রধানীয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল মতিন মজুমদার মাঠে রয়েছেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে এই ইউনিয়ন থেকে ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাও. শাহাদাত হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা স্বপন ও মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী।
হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম, জুলহাস চৌধুরী ও শাকিল আহমেদ টুকুসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী এবং ১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১ সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে এই ইউনিয়ন থেকে থেকে ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী থেকে আলহাজ সফিকুল ইসলাম মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাও. মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমন মাঠে রয়েছেন।
বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল কাশেম ও ৫ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে এই ইউনিয়ন থেকে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আহসান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা ক্বারী আব্দুল হামিদ, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইমাম হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির ও মজিবুর রহমান মজিব মাঠে রয়েছেন।
বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে এই ইউনিয়ন থেকে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন হেলাল মাঠে রয়েছেন।
হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে এই ইউনিয়ন থেকে ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আরিফ হোছাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম, মোশারফ হোসেন ও মো. সোহরাব হোসেন মিয়াজী।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলী আকবর শেখ ও আলী আহম্মদসহ ২ জন চেয়ারম্যান এবং ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে এই ইউনিয়ন থেকে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম, নেছার আহম্মদ ও মো. ইউনুছ মিয়া মাঠে রয়েছেন।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহিদুল হক, দুলাল হোসেন ও আনোয়ার হোসেনসহ ৩ জন চেয়ারম্যান এবং ৫ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে এই ইউনিয়ন থেকে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা কাউসার হোসাইন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাছির উদ্দিন ও নাজমুল হাসান মাঠে রয়েছেন।
হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ আলম খাঁন, মো. জসিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. গোলাম মোস্তফা গাজী ও মোহাম্মদ গোলাম কাউছারসহ ৫ জন চেয়ারম্যান এবং ১ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে এই ইউনিয়ন থেকে ১১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একেএম মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইয়াছিন মনির, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইমাম হোসেন লিটন, গাজী আলী আহম্মদ, মো. গোলাম চিশতী ও মোহাম্মদ আলী নির্বাচনী মাঠে রয়েছেন।

০৭ ডিসেম্বর, ২০২১।