রোটারী জেলা পিকনিক-মেঘনা বিলাস’১৯
স্টাফ রিপোর্টার
রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর আবাসন ও ট্রান্সপোর্ট, কালচারাল, হেলথ এবং র্যাফেল ড্র কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে পর্যায়ক্রমে চাঁদপুর রোটারী ক্লাব ভবনে সভাগুলো অনুষ্ঠিত হয়।
প্রথমে বিকেল সাড়ে ৪টায় রোটারী জেলা পিকনিকের আবাসন ও ট্রান্সপোর্ট কমিটির আহ্বায়ক রোটারিয়ান মানিক জমাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব রোটারিয়ান রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর চীফ কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান কাজী শাহাদাত, রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর পিকনিক কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল, সদস্য সচিব প্রফেসর মো. জাকির হোসেন, রোটারিয়ান ডা. একিউ রুহুল আমিন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সেক্রেটারী রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান জামাল হোসেন, ফুড কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান হাজি আবুল কাশেম গাজী, আবাসন এবং ট্রান্সপোর্ট কমিটির যুগ্ম-আহ্বায়ক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, রোটারিয়ান ডা. পীযূষ কান্তি রায় বডুয়া, রোটারিয়ান নাছির খান, রোটারিয়ান মঞ্জুরুল কাদের সোহেল, রোটারিয়ান শাবে বরাত সরকার, রোটারিয়ান মোস্তাক আহমেদ খান, রোটারিয়ান মফিজুল ইসলাম সরকার, রোটারিয়ান শাহাবুদ্দিন সরকার, রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী, রোটারিয়ান পলাশ মজুমদার, রোটারিয়ান মানিক রায়, রোটারিয়ান হীরেন্দ্র দেবনাথ, নূরুল আমিন খান আকাশ, রোটারিয়ান আফরোজা খাতুন মেরী, রোটারিয়ান শাহানা ইসলাম, রোটারিয়ান রহিমা বেগম প্রমুখ।
পরে কালচারাল কমিটির আহ্বায়ক রোটারিয়ান নাছির খানের সভাপতিত্বে ও সদস্য সচিব রোটারিয়ান পলাশ মজুমদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক রোটারিয়ান মানিক রায়, রোটারিয়ান আফরোজা খাতুন মেরী ও সদস্য রোটারিয়ান হীরেন্দ্র দেবনাথ।
হেলথ কমিটির আহ্বায়ক রোটারিয়ান ডা. একিউ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য রোটারিয়ান খোরশেদ আলম পাওয়ারী।
সবশেষে র্যাফেল ড্র কমিটির আহ্বায়ক রোটারিয়ান পিপি মফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব রোটারিয়ান মঞ্জুরুল কাদের সোহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক রোটারিয়ান পিপি শবে বরাত সরকার, রোটারিয়ান নাছির খান, সদস্য রোটারিয়ান রহিমা বেগম, রোটারিয়ান শাহানা ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস আয়োজনের আবাসন ও ট্রান্সপোর্ট, কালচারাল, হেলথ এবং র্যাফেল ড্র কমিটির ব্যাপারে নানা সিদ্ধান্ত গ্রহণ করেন।
উল্লেখ্য, আগামি ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।
