লেডী প্রতীমা মিত্র বালিকা উবি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Exif_JPEG_420

মানিক দাস
লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষক রুজিনা সুলতানা এবং আক্তারুন্নেছা যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। অতিথিরা জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজেদুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের শিক্ষায় অনেক অবদান রাখছেন। ভালো মানুষ যেখানে থাকে সেখানে দুষ্ট লোকও থাকে। তাই দুষ্টকে পরিহার করে ভাল লোক অবলম্বন করা আমাদের প্রয়োজন।
তিনি আরো বলেন, যেখানে ভালো কর্মকর্তা থাকে সেখানে ভালো মানুষ সৃষ্টি হয়। যারা এ দেশকে নিয়ে ভাবছে তারা সাত্যিই ভালো মানুষ। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেমন আছেন তেমন থাকুন। আপনারা কোমলমতি শিক্ষকদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবেন।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আমাদের দেশে মহান ব্যক্তিরা নেই। তোমরা হবে নতুন মহান ব্যক্তি। তারামন বিবি চলে গেছেন। তোমরা আরেকটা তারামন বিবি হয়ে এদেশকে অনেক দূর এগিয়ে নিবে এবং দেশকে ভালবাসবে। এই বিদ্যালয়ের কোন কাজে যদি আমাদের প্রয়োজন মনে করেন তাহলে আমি আসব। তোমরা সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউদ্দিন আহমেদ। পরে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করেন।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, প্রবীণ সাংবাদিক শংকর চন্দ্র দে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন, ফিরোজ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারিয়া আক্তার, গীতা থেকে পাঠ করেন বৈশাখী রাঢ়ী। শপথ বাক্য পাঠ করার ১০ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তার।