চাঁদপুরে আরো ২৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় নুতন করে আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ২৯ জনসহ জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৫৩৮ জন। মৃত্যুবরণ করেছেন ৭৫জন।
সোমবার (১৭ আগস্ট) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিদিনের কোভিড আপডেট প্রতিবেদন সূত্রে জানা গেছে, আজ ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ১২৪টি। এর মধ্যে পজিটিভ ২৯টি, নেগেটিভ ৯৫টি। ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব থেকে এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১,৩৬৭টি।
আক্রান্ত ২৯ জনের মধ্যেঃ ফরিদগঞ্জ ৮ জন, মতলব দক্ষিণ ৮জন, মতলব উত্তর ৬ জন, চাঁদপুর সদর ৪ জন, হাইমচর ২ জন, হাজীগঞ্জ ২ জন ও কচুয়া ১জন।
জানা যায়, এ পর্যন্ত জেলায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ৭ হাজার ৯শ’ ৭৩টি। এর মধ্যে প্রাপ্ত রিপোর্ট ৭ হাজার ৯শ’ টি। পজিটিভ রিপোর্ট ২ হাজার ৩৬টি। নেগেটিভ রিপোর্ট ৫ হাজার ৮শ’ ৮৩টি।
এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা রোগী সংখ্যা ২ হাজার ৩৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৮শ’ ৫, ফরিদগঞ্জ ২শ’ ৩৯জন, মতলব দক্ষিণে ২শ’ ২০জন, শাহরাস্তিতে ১শ’ ৯৯জন, হাজীগঞ্জ ১শ’ ৮৯জন, মতলব উত্তরে ১শ’ ৭৩জন, হাইমচরে ১শ’ ৩১ এবং কচুয়া ৮০জন।
আজ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৭৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২১, হাজীগঞ্জ ১৭, মতলব উত্তর ১০, ফরিদগঞ্জ ১০, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব দক্ষিণ ৩ ও হাইমচর ১জন।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের পর সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ৫শ’ ৩৮জন। আজকের সুস্থ রোগী ১৭জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৬, শাহরাস্তি ৪, কচুয়া ৩, মতলব দক্ষিণ ২ ও হাজীগঞ্জ ২জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় বর্তমানে চিকিৎসাধীন রোগী ৪শ’ ২৩জন। এর মধ্যে হাসপাতালে ২৩, ঢাকায় রেফার ৬ ও হোম আইসোলেশনে ৩শ’ ৯৪জন। এ পর্যন্ত আইসোলেশনে রোগীর সংখ্যা ৭শ’ ৫৯জন, আইসোলেশন থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৭শ’ ২৯জন এবং বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩০জন। এর মধ্যে কোভিড ২৩জন, নন-কোভিড ৭জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত চাঁদপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৪শ’ ৫জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়প্রাপ্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৪শ’ ২৭জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১ হাজার ৯শ’ ৭৮জন।
১৮ আগস্ট, ২০২০।