পরাজিত শক্তি আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়
……….নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ আগস্ট) বাদ আসর ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাহেমা-তুজ-জোহারা জামে মসজিদে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথি বলেন, শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা একটি অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত সুখী দেশ গড়ার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ আগষ্ট স্বাধীনতার পরাজিত শক্তি ও ক্ষমতালোভী একটি কুচক্রী মহল কিছু বিপথগামী সেনা কর্মকর্তাদের যোগসাজশে জাতির পিতাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এই বীরের জাতিকে আবার পরাধীনতার শিকলে বন্দী করতে চেয়েছিলো। সেই পরাজিত শক্তি আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আজও সেই স্বাধীন বাংলার মীরজাফর খন্দকার মোস্তাকের দোসররা জাতির পিতার কন্যার অর্জন ও বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। এদের চিহ্নিত করে আস্তা কুরে নিক্ষেপ করার সময় এসেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জাতির পিতার আদর্শ বুকে লালন করে তার দেখানো পথে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। একটি সমৃদ্ধ জাতি গঠনে অংশগ্রহণ করতে হবে।
দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সাংসদের ব্যক্তিগত সহকারী লিয়াকত আলী সুমন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, ইউপি সচিব নাছির উদ্দিন খান, নাউরী সপ্রাবি প্রধান শিক্ষক আবুল খায়ের, আ’লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি শাহজালাল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, আ. হালিম সরকার, নাছির উদ্দিন মুন্সি, সালাউদ্দিন প্রধান, ইসমাইল হোসেন, ওয়ার্ড আ.লীগের সভাপতি শফিকুর রহমান, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ বেপারী, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ ছোটন প্রমুখ।
১৮ আগস্ট, ২০২০।
