মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার নয়াকান্দি শিকিরচর গ্রামের ওয়াসিম হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান ওরফে বালু মিজান ও আরিফ হোসেনকে ঢাকার উত্তরা ও আশপাশের এলাকা থেকে গত রোববার (১৬ আগস্ট) রাতে আটক করেছে পুলিশ।
মতলব উত্তর থানার চৌকস অফিসাররা ঢাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানা গেছে। অন্যান্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আফসার উদ্দিন।
মতলব উত্তরের নয়াকান্দি শিকিরচর গ্রামে আপন চাচাতো ভাই ওয়াসিমকে হত্যা করে। গত ৩০ জুন সকালে ওয়াসিমের লাশ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। ওই দিনই ওয়াসিমের মা বাদী হয়ে মিজানুর রহমান ওরফে বালু মিজানকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল।
নিহতের স্ত্রী ইয়াছমিন আক্তার জানান, রাতে ওয়াসিম ঘরেই ছিল। রাত আনুমানিক ১২টার পর তার ফোনে কল আসে, সে (ওয়াসিম) ঘর থেকে বের হওয়ার সময় জানতে চাইলে বলে মিজান ভাই আমাকে ফোন দিছেন কথা শোনার জন্য। এর কিছুক্ষণ পর ওয়াসিমের নম্বরে ফোন দিলে মোবাইল বন্ধ পাই। সারা রাতেও তিনি ঘরে ফেরেননি। সকালে আজাদ এসে ওয়াসিমের খোঁজ করে।
দুই আসামিকে আটকের খবর এলাকা ছড়িয়ে পড়লে পুলিশ ধন্যবাদ জানান সামািজক যোগাযোগ মাধ্যমে এলাকা সচেতন মহল।
বালু মিজান আটক হওয়ার স্বস্তিপ্রকাশ করে নিহত ওয়াসিমের বোন জামাই স্বাধীন মিয়া বলেন, একে একে সব আসামি আটক হবে। মূল আসামি আটক করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানাই।
১৮ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে ওয়াসিম হত্যা মামলার আসামি মিজান ও আরিফ আটক
