চাঁদপুরে আরো ৩২ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৩ জন। তবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। ইতোপূর্বে  করোনা আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ৪, মতলব দক্ষিণে ৪, কচুয়ায় ৩ ও শাহরাস্তিতে ২ জন রয়েছেন। চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৩ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) দুপুরে ১২০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩২টি পজেটিভ, বাকি ৮৮টি নেগেটিভ।
জেলায় ১০৩৩ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪শ’ ১৩, মতলব দক্ষিণে ১শ’ ১৩, ফরিদগঞ্জে ১শ’ ৮, শাহরাস্তিতে ১শ’ ৪, হাজীগঞ্জে ১শ’ ৩, হাইমচরে ৭৭, মতলব উত্তরে ৭০ এবং কচুয়ায় ৪৬ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬২ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৮, হাজীগঞ্জে ১৬, মতলব উত্তরে ৮, ফরিদগঞ্জে ৭, কচুয়ায় ৫, শাহরাস্তিতে ৪, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

০৪ জুলাই, ২০২০।