মৃত্যু ৬২, সুস্থ ৩শ’ ৩২
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩শ’ ৩২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২১, হাজীগঞ্জে ২, হাইমচরে ২, মতলব উত্তরে ২, মতলব দক্ষিণে ২, শাহরাস্তিতে ১ ও ফরিদগঞ্জে ১ জন রয়েছেন।
চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬২ জন। হাইমচরের মৃত মফিজ মিজি (৪৫) ও চাঁদপুর সদরের জাহানারা বেগমের (৬০) করোনা শনাক্ত হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) দুপুরে ১৩২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩১টি পজেটিভ, বাকি ১০১ নেগেটিভ।
জেলায় ১০০১ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪শ’ ৩, মতলব দক্ষিণে ১শ’ ৯, শাহরাস্তিতে ১শ’ ২, হাজীগঞ্জে ৯৯, ফরিদগঞ্জে ৯৯, হাইমচরে ৭৭, মতলব উত্তরে ৭০ এবং কচুয়ায় ৪৩ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬২ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৮, হাজীগঞ্জে ১৬, মতলব উত্তরে ৮, ফরিদগঞ্জে ৭, কচুয়ায় ৫, শাহরাস্তিতে ৪, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
০৩ জুলাই, ২০২০।
