চাঁদপুরে আরো ৫১ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ৭২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় নতুন করে আরও ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৫১ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ’ ৮৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭২ জন।
রোববার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১শ’ ২ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ৫১টি এবং নেগেটিভ রিপোর্ট ৫১টি। আক্রান্ত ৫১ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৭জন, মতলব দক্ষিণে ৮ জন, ফরিদগঞ্জে ৫ জন (একজন মৃত), হাজীগঞ্জে ৫ জন, শাহরাস্তিতে ৩ জন, হাইমচরে ১ জন, মতলব উত্তরে ১ জন এবং কচুয়ায় ১ জন।
নেগেটিভ ৫১ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৮, মতলব দক্ষিণে ৯, কচুয়ায় ৯, শাহরাস্তিতে ৭, হাইমচরে ৪, ফরিদগঞ্জে ২ ও হাজীগঞ্জে ২ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ১,৬৮৩ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৬শ’ ৫০জন, মতলব দক্ষিণে ১শ’ ৯০জন, ফরিদগঞ্জে ১শ’ ৯০জন, শাহরাস্তি ১শ’ ৬৪জন, হাজীগঞ্জে ১শ’ ৫৯জন, মতলব উত্তরে ১শ’ ৩২জন, হাইমচরে ১শ’ ২৫জন ও কচুয়া ৭৩জন।
তিনি আরো জানান, জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭২জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ৯জন, শাহরাস্তিতে ৬জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।
২৬ জুলাই, ২০২০।