চাঁদপুরে আরো ৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬শ’ ৯৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭২ জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪জন, হাজীগঞ্জে ৪জন ও মতলব দক্ষিণে ১জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ১৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি পজেটিভ ও ৯টি নেগেটিভ।
জেলায় ১,৬৯৫জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৬শ’ ৫৯জন, মতলব দক্ষিণে ১শ’ ৯১জন, ফরিদগঞ্জে ১শ’ ৯০জন, শাহরাস্তিতে ১শ’ ৬৪জন, হাজীগঞ্জে ১শ’ ৬৩জন, মতলব উত্তরে ১শ’ ৩২জন, হাইমচরে ১শ’ ২৫জন ও কচুয়ায় ৭৩জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭২জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬ জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
২৯ জুলাই, ২০২০।