চাঁদপুরে আর্শী নগর ব্যান্ড দলের উদ্বোধন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর নতুন ব্যান্ড সংগীত দল আর্শী নগরের উদ্বোধন হয়েছে। গত রোববার পহেলা বৈশাখের সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে আর্শী নগর ব্যান্ডের উদ্বোধন ঘোষনা করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনএসআই উপ-পরিচালক এবিএম ফারুক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, পৌর যুবলীগের যুগ্ম-আহŸায়ক সফিকুল ইসলামসহ আরো অনেকে।
চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক রায়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহাবুব রহমান বেপারী। পরে জ্যামসের গান পরিবেশেন করে পুরো দর্শক মাতিয়ে রাখেন মাহাবুব রহমান বেপারী।