চাঁদপুরে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দলের ভিতর দল তৈরি না করে সঠিক পথে হাটার আহ্বান ………….নাছির উদ্দিন আহমেদ
যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে তারা কখনো বেঈমান-মোনাফেক হতে পারে না……….আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সকাল ৮টায় দলের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ নেতাকর্মীরা।
পরে সাড়ে ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এদেশ ছিলো শোষিত, বঞ্চিত ও নিপীড়িত। সেই দেশকে পরাধীনতা থেকে দীর্ঘ লড়াই শেষে মুক্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদের জাতীয় পতাকা ও ভূখণ্ড অর্জিত হয়েছে।
তিরি আরো বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। মুক্তযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার, মুক্তি ও স্বাধীনতার আন্দোলন করেছিলে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্ব মুক্তযুদ্ধের সময় বহু আওয়ামী লীগ নেতাকর্মী জীবন দিয়েছিলেন। আওয়ামী লীগ এক ও অভিন্ন। দলের ভিতর দল তৈরি না করে দলের নিয়ম মেনে সঠিক পথে হাটুন। এদেশের সব অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগ।
আলোচনা সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এ দিনে আমরা চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল। কাজেই যারা সত্যিকার ভাবে আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তারা কখনো বেঈমান-মোনাফেক হতে পারে না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় অরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি আব্দুর বর ভূঁইয়া, মঞ্জুরুল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদ অ্যাড. রুহুল আমিন সরকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দন পাটওয়ারী, জেলা যুবলীগের সদস্য আব্দুল মালেক চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতান রাজিয়া, রেণু বেগম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সদস্য স্বপন ভঞ্জ দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইফতে খারুল আলম মাসুম, জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিক গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেহমান বাদল গাজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে সকাল সাড়ে ৯টায় করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুর ১টায় এতিমদের মাঝে খবার বিতরণ করা হয়। বাদ আছর বিভিন্ন মসজিদে ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনসহ যেসব জনতা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
২৪ জুন, ২০২১।