প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর আ.লীগের আলোচনা

বাংলাদেশের যত অর্জন আ.লীগের আমলেই
……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সভায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের যত অর্জন এসেছে এই আওয়ামী লীগের আমলেই এসেছে। এই অর্জনের পেছনে একমাত্রই প্রেরণা ছিল জাতির জনক ও তার কন্যার। মানুষের বড় একটি চাহিদার মধ্যে ছিল আবাসন। আর এই মুজিববর্ষে গৃহহীন পরিবারদের সেই আবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ আমাদের সব স্থানে নারীদের জয়-জয়কার অবস্থা। আর এ অবস্থার পেছনে একমাত্র হাতিয়ার শেখ হাসিনার।
তিনি আরো বলেন, ৭১ ও ৭৫ এর খুনিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আজ দেশের যত উন্নয়ন তার সবই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। শত প্রতিকূলতা মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ দেশে কেউ না খেয়ে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না। বরং মানুষ এখন উন্নত জীবনমানের চিন্তায় বিভোর। কাজেই আওয়ামী লীগই পারে আওয়ামী লীগই পারবে। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গৌবিন্দ গোপের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউছুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সহ-দপ্তর অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু, মহিলা সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ভূঁইয়া, অ্যাড. আমির হোসেন মন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান খান সবুজ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আবিদা সুলতানা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
২৪ জুন, ২০২১।