চাঁদপুরে ইউপি স্থায়ী কমিটির সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএলজি) প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদের ৬টি স্থায়ী কমিটির সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের বাস্তবায়নে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে এবং স্থানীয় সরকার ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নুর উদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার, সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম, মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আব্দুর রব, আনসার ও ভিডিপি কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে ৩ ব্যাচে সদর উপজেলার রামপুর, বাগাদী, হানাচর ইউনিয়ন পরিষদের ৬টি স্থায়ী কমিটির ৯০ জন সদস্য, ৩ জন সচিব, গ্রাম পুলিশ পৃথক পৃথক ব্যাচে অংশগ্রহণ করেন।