স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ইসলামী ফাউন্ডেশন আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের শিক্ষা ও কেয়ারটেকার সমন্বয় সভা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান ইসলামী ফাউন্ডেশনের চাঁদপুর ওয়্যারলেস বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাও. সাইফুদ্দিন খন্দকার, সেক্রেটারী মাও. আব্দুস সালাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. হাফিছুন উল্ল্যাহ।
এসময় চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও চাঁদপুর জেলার বিভিন্ন গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনে করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাও. সাইফুদ্দিন খন্দকার।
১০ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ইসলামী ফাউন্ডেশনের সমন্বয় সভা
