ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে মাস্ক না ব্যবহার ও বিভিন্ন যানবাহনের অনিয়মের অপরাধে ১৭ জনের বিরুদ্ধে মামলার মাধ্যমে ১৬ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (৯ ডিসেম্বর) উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাস্ক ব্যবহার না করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ টি মামলায় ৪ হাজার ৯ শ’ টাকা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৯ টি মামলায় ১১ হাজার ৫ শ’ জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, চাঁদপুর-রায়পুর সড়কে দুর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারে সচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।
১০ ডিসেম্বর, ২০২০।