স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে অভিযান চালিয়ে ২শ’ ৪০ পিস ইয়াবাসহ ৪ যুবকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের নিউ ট্রাক রোড, আব্দুল ওহাবের বাড়ি, কালিবাড়ি মোড, হকার্স মার্কেট, বড় স্টেশন ও ক্লাব রোড এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদপুর কোস্টগার্ড।
অভিযানকালে কোস্টগার্ড সদস্যরা শহরের পালপাড়া এলাকার মো. আল আমিন (২৮), চৌধুরী পাড়া এলাকার মো. ইমন (১৯), ৭নং ওয়ার্ড এলাকার মো. রাজু (২৪) ও রেলওয়ে ক্লাব রোড এলাকার মো. সুমন দেকে ২৪০ পিস ইয়াবাসহ আটক করে।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ইয়াবাসহ আটক ৪
