নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
….জাহেদ পারভেজ চৌধুরী
শাহ আলম খান
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চাঁদপুর শহরে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মহড়া শেষে শহরের শপথ চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
তিরি বলেন, চাঁদপুর জেলা পুলিশ কোরবানির পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আপনারা শহর, গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা যে যেখানে অবস্থান করছেন, খেয়াল রাখবেন আপনার পাশের বাড়িতে কারা থাকেন। কিংবা এলাকায় নতুন কেউ এসেছে কিনা। যদি নতুন কাউকে দেখেন, তার আচার-আচরণ সন্দেহজনক মনে হয়, তাহলে তার তথ্য পুলিশকে জানাবেন। এটি আমাদের সব সময়ের নির্দেশনা। এছাড়া কোরবানি উপলক্ষে জেলার বাইরে থেকে অনেক লোকজন আসবে। পশু নিয়ে যানবহন আসবে। পশু ক্রয়-বিক্রয় করতে গিয়ে নগদ টাকা পয়সা লেনদেন হবে। সেখানে সার্বক্ষনিক পুলিশ থাকবে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে নেয়া হয়েছে। জাল টাকা শনাক্ত করার মেশিন আছে। আপনাদের চিন্তার কোন কারণ নেই। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করবেন।
তিনি আরো বলেন, ঈদ জামায়াত মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামায়াতে অংশগ্রহণ করবেন। সেখানেও আমাদের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এর আগে পুলিশের বিশেষ মহড়াটি বাবুরহাট পুলিশ লাইনস্ থেকে শুরু করে ওয়ারলেছ, বাসস্ট্যান্ড, স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, নুতন বাজার, কালিবাড়ী শপথ চত্বর, পুরাণ বাজার এলাকা এবং সর্বশেষ শহরের বড় স্টেশন মোলহেডে গিয়ে শেষ হয়।
২৫ জুলাই, ২০২০।
