নারীদের চমৎকার পোশাকের সমারোহ নিয়ে
স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর-কুমিল্লা সড়কের বেলভিউ হসপিটালের ৯ম তলায় উদ্বোধন করা হলো হানিস চয়েস বুটিকস। এই দিন বিকেলে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ-আল মাহমুদ জামান ফিতা ও কেক কেটে নতুন এই বুটিকস হাউজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএমএর সাবেক সভাপতি ও বেলভিউ হসপিটালের এমডি ডা. হারুন অর রশিদ সাগর, ইনারহুইল ক্লাবের সাবেক সভাপতি মুক্তা পিযূষ, সমাজসেবক আবু তাহের, বাসসের জেলা সংবাদদাতা আবদুস সালাম আজাদ জুয়েল, চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল, সমাজসেবক কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, রশুইঘর রেস্টুরেন্টের এমডি জাহিদুল হক মিলন প্রমুখ।
এখানে নারীদের সব ধরনের পোশাকের সমারোহ রয়েছে বলে জানান হানিস চয়েস বুটিকসের স্বত্বাধিকারী হানি হাকিম সিমু।
২০ ডিসেম্বর, ২০২০।
