চাঁদপুরে ওএমএস’র চাল বিক্রির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করি। যারা আপনারা চাল ক্রয় কতে আসবেন, অবশ্যই সাথে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেবন। যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যেন কোন রকম অনিয়ম না হয়।
তিনি আরো বলেন, সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে চাঁদপুর পৌর এলাকায় ১৫টি, বাইরের ৬টি পৌরসভার ২৪টি এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্য ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের ওএমএস’র মতো ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে। জেলায় টিসিবির মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ১৪৭জন।
চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহ জামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ও খাদ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন অফিসার শহিদুল্লাহ।

০৪ সেপ্টেম্বর, ২০২২।