নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মারিয়া আক্তার নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার কামতা গ্রাম থেকে এই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়। মারিয়া কামতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, মারিয়ার পরিবারের লোকজন জানিয়েছেন, সে মঙ্গলবার ভোরে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করার পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০২ ডিসেম্বর, ২০২০।
