স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় ৬ জনকে ২ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বৃদ্ধির কারণে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় ৬ জনকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় তার সাথে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা।
২০ জুন, ২০২০।
