চাঁদপুরে ক্ষুদে সাঁতারুদের মাঝে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে অনুর্ধ-১৬ ক্ষুদে ৫০ জন সাঁতারু নারী-পুরুষের মাঝে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অরুণ নন্দী সুইমিং পুলে অনুষ্ঠানিকভাবে প্রশিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাঁতার পরিষদের সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক তপন চন্দ, সাঁতার প্রশিক্ষক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান প্রমুখ।
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম জানান, প্রতি বছর এই অরুণ নন্দী সুইমিংপুলে ৮ বছরের শিশু থেকে শুরু করে উন্মুক্ত বয়সের নারী-পুরুষকে সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। সেজন্য একজন নারী প্রশিক্ষক রয়েছে। এজন্য প্রতি সাঁতারুর কাছ থেকে এককালীন মাত্র ১১শ’ টাকা নেয়া হয়। পরবর্তীতে এখান সাঁতার শেখার পর অনেক সাঁতারুরা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
১০ নভেম্বর, ২০২০।