চাঁদপুর পৌরসভার দ্বাদশ পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী মাঝি, ফরিদা ইলিয়াস ও হেলাল হোসাইন প্যানেল মেয়র

এস এম সোহেল
চাঁদপুর পৌরসভার দ্বাদশ পৌর পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে পৌর ভবনের মেয়র কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
পৌরসভার সচিব আবুল কালাম ভূঞার পরিচালনায় সভার কার্যসূচী অনুযায়ী প্রথমে দ্বাদশ পৌর পরিষদের ৩ জন প্যানেল মেয়র নির্বাচনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এ পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলররা আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল প্যানেল হিসেবে মেয়র-১ মোহাম্মদ আলী মাঝি (১নং ওয়ার্ড), প্যানেল মেয়র-২ ফরিদা ইলিয়াছ (৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর) এবং প্যানেল মেয়র-৩ অ্যাড. হেলাল হোসাইন (৮নং ওয়ার্ড) নাম ঘোষণা করেন।
এছাড়া পৌরসভার ১০টি স্থায়ী কমিটি ও ৮টি অতিরিক্ত স্থায়ী কমিটি গঠনকল্পে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে এ কমিটিগুলো গঠন করা হবে বলে জানানো হয়।
সভায় চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদার, নবনির্বাচিত প্যানেল মেয়র-১ মোহাম্মদ আলী মাঝি, প্যানেল মেয়র-২ ফরিদা ইলিয়াস, প্যানেল মেয়র-৩ অ্যাড. হেলাল হোসাইন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মালেক শেখ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ গাজী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ভূঁইয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড চাঁন মিয়া মাঝি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব ইউনুছ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. খাইরুল ইসলাম নয়ন ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. মো. কবির হোসেন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফেরদৌসী আক্তার, খালেদা বেগম, আয়শা রহমান এবং শাহীনা বেগমসহ পৌরসভা সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
পরে মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলকে নবনির্বাচিত প্যানেল মেয়ররা ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি স্ব-স্ব ওয়ার্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্যানেল মেয়রদের তাদের কর্মী-সমর্থক ও শুভাকাক্সক্ষীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
১০ নভেম্বর, ২০২০।