রাজরাজেশ্বরে কোভিড-১৯ ভ্যাক্সিনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বর ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাক্সিনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি হযরত আলী বেপারী।
এসময় তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে করোনা মহামারী (কোভিড-১৯) এর ভ্যাক্সিন দেওয়ার কার্যক্রমের সিদ্ধান্ত একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ করোনা মহামারী মোকাবেলা করা হচ্ছে। শেখ হাসিনার এ যুদ্ধে আমাদের সবাইকে শামিল হতে হবে। কোভিড-১৯ ভ্যাক্সিনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হলে সবাইকে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাজাহান মোল্লা, ইউনিয়নের মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কমিউনিটি ক্লিনিকের সিসিএইচপি ওএমএইচভি ভলান্টিয়াররা।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে রাজরাজেশ্বর ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাক্সিনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামি ৭ আগস্ট থেকে কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়া শুরু হবে।
০৪ আগস্ট, ২০২১।