
সজীব খান
চাঁদপুর জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চাঁদপুর মডেল থানায় তারা মতবিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ ইউনিয়ন জেলা শাখার কমিটির সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক নিত্যচন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন দেওয়ান, সাবেক সভাপতি দাদন গাজী, সদর উপজেলা গ্রাম পুলিশ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব দেওয়ান, সাধারণ সম্পাদক আলমান গাজীসহ জেলা ও উপজেলা বাংলাদেশ গ্রাম পুলিশ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং গ্রাম পুলিশবৃন্দ।
এ সময় তারা সংগঠনের স্বার্থে সব সময় যে কোন সিদ্ধান্ত সবাই একসাথে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের প্রয়োজনে সব সময় সংগঠনের সাথে থাকবেন বলে তারা জানান।
