চাঁদপুর হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি আনন্দ ভ্রমণে কক্সবাজারে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা হোটেল রেঁস্তোরা মালিক সমিতি ৪৭ বছর পদার্পণে গতকাল রোববার বিশ্ব ভালবাসা দিবসে এবছরই প্রথম আনন্দ ভ্রমণের আয়োজন করেছে সমিতির বর্তমান কার্যকরী কমিটি। রোবাবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সমিতির সদস্যদের পরিবার নিয়ে ৪ দিনের আনন্দ ভ্রমণে চাঁদপুর ত্যাগ করবে কক্সবাজারের উদ্দেশে।
আনন্দ ভ্রমণের প্রথমদিন আজ সোমবার সকালে কক্সবাজার পৌঁছে প্রথমে পরিচিতি সভা। সভা শেষে সারাদিন সি বিচে ঘুরাঘুরি। মঙ্গলবার দ্বিতীয়দিন ইনানী বিচ, হীমছড়ি ও মহেশখালী প্রদর্শন। রাতে গ্যালাক্সি রিসোর্টের সৌজন্যে টেরেসর বারবিকিউ পার্টি ও আনন্দ উল্লাস। ১৭ ফেব্রুয়ারি র‌্যাফেল ড্র’র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ। বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন গ্যালাক্সি রিসোর্টের ব্যাবস্থাপনা পরিচালক রোটারিয়ান মনিরুল ইসলাম হিমেল। এছাড়া গ্যালাক্সি রিসোর্টের পরিচালককে সম্মাননা স্মারক তুলে দিবেন চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।
৪ দিনের এ আনন্দ ভ্রমণ সুন্দরভাবে সম্পন্ন করে নিরাপদে ফিরে আসার জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেছেন চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষে পরিবেশ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক মো. জাকির হোসেন বেপারী।
১৫ ফেব্রুয়ারি, ২০২১।