চাঁদপুরে জাগো হিন্দু পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নির্যাতনের প্রতিবাদ এবং বিচারের দাবিতে

স্টাফ রিপোর্টার
অ্যাড. পলাশ চন্দ্র রায়কে জেলের ভেতরে পুড়িয়ে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদ, বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের শপথ চত্বরে জাগো হিন্দু পরিষদ চাঁদপুর শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মানিক ভৌমিক।
জাগো হিন্দু পরিষদ চাঁদপুর জেলার আহ্বায়ক রাজীব চন্দ্র শীলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাজু চন্দ্র শিলের পরিচালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব শিশির সরকার, যুগ্ম আহ্বায়ক রুপক মল্লিক, জয়জিৎ, পঙ্কজ সাহা, ছোটন রায় প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে গত ২৫ মার্চ অ্যাড. পলাশ চন্দ্র রায়কে জেলের ভেতরে পুড়িয়ে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবি জানান।