চাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দুর্যোগ মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে
…..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান



সজীব খান
চাঁদপুরে দুর্যোগ ঝুঁকিহ্রাসে জনসচেতনতা বৃদ্ধিার লক্ষ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা কে বি এম জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রকৃতিক দুর্যোগের সময় আতংকিত না হয়ে সবাইকে জনসচেতনতামূলক প্রচারণা করে যেতে হবে। আমাদের সবার জনসচেতনতাই পারে, বড় ধরনের দুর্যোগ মোকাবেলা করতে। সবাই যদি দুর্যোগের বিষয়ে সচেতন হই, তাহলে দেশে মহামরি থেকে মানুষ দ্রুত মুক্তি পাবে। দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। তাই সরকারের সেই প্রচারণায় আমরা সবাই অংশ নিয়ে দুর্যোগ মোকাবেলায় দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে করোনা ভাইরাস নিয়ে সবাই আতংকিত রয়েছে, সবাই করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সব সময় সচেতন হয়ে চলতে হবে। বর্তমান সরকার করোনা ভাইস থেকে আমাদের সকলকে রক্ষা করার জন্য সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত রেখেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশান কমান্ডার ফরিদ উদ্দিন, স্টেশান অফিসার মো. লিটন, এমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে ফায়ার সার্ভিসের অগ্নিনিবারণ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠার শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।