
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবং বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মামুন খানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, মো. মজিবুর রহমান গাজী, শাহীন মিয়া, সমাজসেবক সাইফুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে ৫৭টি ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
