চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে তাপমাত্রা ও অক্সিজেন মাপার কার্যক্রম শুরু

শাহ আলম খান
চাঁদপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়ন করোনা ভাইরাসের লক্ষণ সনাক্তের জন্য বিনামূল্যে ইনফ্রারেড ডিজিটাল থার্মোমিটার দিয়ে জ্বর এবং অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা পরিমাপের কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রম করা হয়। এর আগে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান সোশ্যাল মিডিয়ায় চাঁদপুরবাসীকে জানিয়ে দেন এ কার্যক্রমের ব্যাপারে।
জেলা প্রশাসক বলেন, আজ থেকে করোনা ভাইরাসের লক্ষণ সনাক্তের জন্য বিনামূল্যে ইনফ্রারেড ডিজিটাল থার্মোমিটার দিয়ে জ্বর এবং অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা পরিমাপের কার্যক্রম চালু হলো। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এ কার্যক্রম চলছে।
সরজমিনে গিয়ে হাসপাতালগুলোতে দেখা যায়, বিনামূল্যে করোনাভাইরাসের লক্ষণ সনাক্তের জন্য বিনামূল্যে ইনফ্রারেড ডিজিটাল থার্মোমিটার দিয়ে জ্বর এবং অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজার (এডমিন) শামীম খান, সাপ্লাই চেইন অফিসার গোলাম মর্তুজা চৌধুরী, ডা. জহির উদ্দিন, প্যারামেডিক মুসা নাজমুন সাকিব, রাফি মিয়া প্রমুখ।

১৮ জুন, ২০২০।