চাঁদপুরে ঝিলমিল সংঘের একক মনমুগ্ধকর অনুষ্ঠান


কচুয়া ব্যুরো
দৈনিক চাঁদপুর কণ্ঠের ২৫ বছর পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী ও একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার উল্লাস ফাইনালে একক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে কচুয়া উপজেলার একমাত্র সাংস্কৃতিক সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘ।
গত সোমবার সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে রাবেয়া আক্তারের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন- সংগঠনের শিল্পী তোফায়েল হোসেন মোহন, নন্দিতা দাস ও আকবর হোসেন মিন্টু। জাদু ও কৌতুক পরিবেশন করেন- মাসুদ এবং ইউনুস মিয়াজী। প্রায় দেড় ঘণ্টা এ মনমুগ্ধকর অনুষ্ঠানটি দর্শক শ্রোতারা উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে চাঁদপুরের কণ্ঠের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অ্যাড. ইকবাল বিন বাশারের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক কাজী শাহাদাতের উপস্থাপনায় চাঁদপুরের গুণী ও সুধিজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রত্রিকাটির রজতজয়ন্তী পালন করা হয়।