
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে বাত ব্যথা, কোমর ব্যথা, হাটু ব্যথা, অটিজম, ¯্রিেরবল পলসি, স্ট্রোক ও প্যারাইলাইসিস রোগীদের সেবা প্রদানের উদ্দেশে ৬ দিনব্যাপী মোবাইল থেরাপি ভ্যান-৩০ এর মাধ্যমে সেবা প্রদান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এ কে এম লোকমান হেকিম, ফিজিওথেরাপিস্ট ডা. প্রীতিলাল সাহা।
